দৌতলপুরো ‘শ্যুটার মজনু’ নিহত
দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামে মঙ্গলবার ভোর পৌঁণে পাঁচটায় বন্দুকযুদ্ধের সময় লাল চাঁদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শ্যুটার মজনু (৩৪) নিহত হয়েছে বলে র্যাব দাবি করেছে।
এ সময় বাহিনীর প্রধান লাল চাঁদসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব জানায়, ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের লাল চাঁদ বাহিনীর সদস্যরা গোপন বৈঠক করছে এ সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে লাল চাঁদ বাহিনীর ক্যাডারা গুলি বর্ষণ করে।
সে সময় র্যাব সদস্যরা পাল্টাগুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় মজনু।
