২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ নভেম্বর থেকে দুবলায় রাস মেলা, নিরাপত্তার জোর প্রস্তুতি

পূর্ণিমা তিথির বিশেষ কোন হেরফের না হলে আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাস উৎসব ও মেলা। বঙ্গোপসাগরের দুবলার চরে ঐতিহ্যবাহী এই রাস মেলাকে নিরাপদ রাখতে সুন্দরবন বিভাগ প্রস্তুতি নিতে শুরু করেছে। গত বছরের মত এবারও রাস মেলায় পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়েন রাখার উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সুন্দরবন বিভাগের বন সংরক্ষক আলতাফ হোসেন খান জানিয়েছেন, আগামী ১৯ নভেম্বর খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের প্রতিনিধিদের নিয়ে খুলনায় এক সভা আহ্বান করা হয়েছে। এর আগে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগের বিভিন্ন রেঞ্জ এলাকায় পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। রাস মেলা নির্বিঘেœ সম্পন্ন করার জন্য গত বছরের মত এ বছরও র‌্যাব মোতায়েনের আবেদন জানানো হবে বলে তিনি জানান।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, রাস মেলায় আগত পূণ্যার্থী ও পর্যটকদের সুবিধার্থে মেলায় আসার জন্য নির্ধারিত কিছু নৌ--রুট ও বিধি নিষেধ পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে।

দুবলা ফিশারমেন গ্র“পের চেয়ারম্যান মেজর (অবঃ) জিয়াউদ্দিন জানিয়েছেন, প্রতি বছরের মত এ বছরও প্রশাসনের সহযোগিতায় দুবলা ফিশারমেন গ্র“প মেলা আয়োজন করবে।

প্রসঙ্গত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশে সনাতন ধর্মের লোকেরা শ্রী কৃষ্ণের রাস লীলা উপলক্ষে রাস উৎসব, গঙ্গা øান ও সাগর øান করে থাকে। বাংলাদেশে বিভিন্ন স্থানে রাস উৎসব উপলক্ষে পুজা ও মেলা হয়ে থাকে। তবে দু’শ বছরেরও বেশী সময় ধরে লোকালয়ের বাইরের একমাত্র রাস মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে বঙ্গোপসাগরের দুবলার চরে। এই মেলা ও উৎসব এখন বাঙালীর লোকজ ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি বছর অর্ধ লক্ষাধিক পূণ্যার্থী ও পর্যটক দুবলার এই রাস মেলায় অংশ নিয়ে থাকে।