স্কপের ধর্মঘট দক্ষিণাঞ্চলে প্রভাব ফেলেনি
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট রোববার দক্ষিণাঞ্চলের সড়ক ও নৌ--যোগাযোগের উপর কোন প্রভাব ফেলেনি।
ধর্মঘট চলকালে যথারীতি দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল করেছে। এছাড়া শিল্প প্রতিষ্ঠানগুলোতেও যথারীতি কাজ হয়েছে।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও নৌযান শ্রমিক কর্মচারী দলের নেতা বশিরউদ্দিন জানিয়েছেন, অভ্যন্তরীণ রুটে নিয়মিত লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে।
অপরদিকে বরিশাল--পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জানিয়েছেন, সকাল থেকেই দূরপাল্লার রুটে বাস চলাচল করছে।
এদিকে বরিশালের শিল্প প্রতিষ্ঠানগুলোতেও যথারীতি কাজ চলেছে।
বরিশাল ফাইবার টেক্সটাইল কারখানার ব্যাবস্থাপক হুমায়ুন এবং ওষুধ উৎপাদক কারখানা অপসোনিনের সাইদুর রহমান জানান, শ্রমিকরা রোববার সকাল থেকেই কাজে যোগ দিয়েছে।
