২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

চট্টগ্রামের দক্ষিণপূর্বাঞ্চল ও আশেপাশের এলাকায় রোববার মধ্য রাতে মৃদু ভূমিকম্প হয় বলে সরকারি এক বুলেটিনে বলা হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

২১ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পটি হয় রাত ১টা ৩ মিনিটে ।

চট্টগ্রাম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৯১ কিলোমিটার দূরে। কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ভূমিকম্পের কেন্দ্রস্থল নির্ধারণ করা সম্ভব হয়নি।

ঘুমিয়ে থাকায় এলাকাবাসী সেভাবে ভূমিকম্প অনুভব করতে পারেননি।