২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫২জন উপসচিব হলেন, রোববার প্রজ্ঞাপন

সরকারের শেষ সময়ে প্রশাসনের কর্মকর্তাদের সন্তুষ্ট করতে ৩৫২ সহকারি সচিবকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এই পদোন্নতির ফলে বিএনপির নেতৃত্বে  চারদলীয় জোট সরকারের আমলে মোট পদোন্নতির সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩ শ  ৫২।

পাশাপাশি ২৩৯জন নন ক্যাডার কর্মকর্তাকে সহকারি সচিব পদে পদোন্নতিও দেওয়া হয়। সরকারি ছুটির মধ্যে এই পদোন্নতির ফাইল অনুমোদন লাভ করায় রোববার সংস্থাপন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করা হবে।

শনিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৌদি আরব যাওয়ার আগে সুপিরিয়র সার্ভিস সিলেকশন বোর্ডের সুপারিশ অনুযায়ী  ৩৫২জন সহকারি সচিবকে উপসচিব পদে পদোন্নতির ফাইলে সই করেন। জানা গেছে, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১৯৮৬ ও ১৯৮৮ সালের ব্যাচ বিসিএস কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যাচের পদোন্নতি না পাওয়া কর্মকর্তারা রয়েছেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের পাঁচ বছরে উপসচিব পদে ১৫৯৫ জন, যুগ্ম সচিব পদে ৫৩২জন , অতিরিক্ত সচিব পদে ২০১ জন এং সচিব পদে ৭৬ জনকে পদোন্নতি দেয়া হয়। সরকারের এরকম পদোন্নতিতে ওএসডি কর্মকর্তার সংখ্যা তিন শতাধিক হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।