২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল করে তারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব: কাশ্মিরি কবির দাবি

দিল্লি বোমা বিস্ফোরণের অভিযোগে গত বছরের নভেম্বরে শ্রীনগর থেকে দিল্লির স্পেশাল পুলিশ তারেক নামের শশ্র“মন্ডিত মাঝবয়সী যে লোককে গ্রেপ্তার করেছিল, সেই তারেক মনে করে তার ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কাশ্মিরের কবি গাজী গোলাম নবী দার শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

‘একই নাম হওয়ায় ওই তারেক মনে করে আমার ছেলেকে ভুল করে গ্রেপ্তার করেছে র‌্যাব। কোনো বড় ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে কি কারো পক্ষে প্রকাশ্যে মডেলিং পেশার সাথে যুক্ত থাকা সম্ভব? ঢাকার বিভিন্ন বিল বোর্ডে আমার ছেলের বিজ্ঞাপন রয়েছে’ গোলাম নবী বলেন। 

‘আন্তর্জাতিক জঙ্গিবাদের যে অভিযোগে র‌্যাব আমার ছেলেকে গ্রেপ্তার করেছে তা সঠিক না’ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন।

গত বছরের অক্টোবর মাসে বোমা বিস্ফোরণের অভিযোগে দিল্লি পুলিশ কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন লস্কর---ই---তৈয়্যেবা এর শশ্র“মন্ডিত এক কথিত সদস্যকে গ্রেপ্তার করে। তার নামও তারিক আহমেদ দার (৩৭)

ঢাকা গ্রেপ্তারকৃত তারিক আহমেদ দার এর বয়স ২৭ বলে তার বাবা আবারো মনে করিয়ে দেন করেন।

গত মাসের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথে যুক্ত থাকার অভিযোগে মডেল তারকা তারিক আহমেদ দারকে গ্রেপ্তার করে র‌্যাব এর সদস্যরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মডেল তারেকের পিতা বলেন, গ্রেপ্তারের ঘটনা জানার পর তিনি বিষয়টি ঢাকাস্থ ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়েছেন।

“কিন্তু ঢাকার ভারতীয় দূতাবাসের কোন কর্মকর্তা এ বিষয়ে কোনো কিছু জানতে পারেননি’ গোলাম নবী অভিযোগ করেন।

গোলাম নবী বলেন, তার ছেলের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোন অভিযোগ না আনলেও তার, তিনি শুনেছেন যে র‌্যাব তাকে আন্তর্জাতিক জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করেছে।

জনপ্রিয় পোশাক নির্মাতা প্রতিষ্ঠান এক্সট্যাসি এর ‘ব্র্যাণ্ড অ্যাম্বেসেডর’। কয়েকদিন আগেও বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত কোম্পানীর পণ্যের বিজ্ঞাপনে তারেকের ছবি ব্যবহার করা হয়েছে।

‘জিন্দেগি এক দারিয়া’ (জীবন এক বহতা নদী) সহ কয়েকটি বই এর রচয়িতা গোলাম নবী ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে ২০ দিনেরও বেশি আগে বাংলাদেশে আসেন। তিনি দিল্লির খানপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।