হইচই--বিশৃঙ্খলার মধ্যে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করলেন ইউনূস
প্রথম বাংলাদেশী নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস শনিবার সকালে প্রচণ্ড হইচই আর বিশৃঙ্খলার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
অলিখিত নিয়ম হওয়া সত্ত্বেও ওই সময় শহীদ মিনারে তাঁকে স্বাগত জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
পরে ইউনূসকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ ও অর্থনীতিবিদ আতিউর রহমান।
প্রতক্ষ্যদর্শীরা জানান, এ সময় ইউনূসকে চারদিক থেকে ঘিরে থাকা সাংবাদিক ও অন্য লোকজন শহীদ মিনারের বেদীতে ওঠেন জুতা পায়ে।
দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় অবদানের জন্য নরওয়ের নোবেল কমিটি এ বছর ইউনূস ও গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার দেয়।
