২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে ৬ জনকে জবাই

রাজধানীর পল্লবী থানা এলাকার একটি বাড়ি থেকে পুলিশ শুক্রবার রাতে ছয়জনের জবাই করা লাশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 12:13 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পল্লবী ফাঁড়ির উত্তর পাশে ২২ নং সড়কের সিরাজুল হকের বাড়ি থেকে রাত সাড়ে ১০ টার দিকে শিশু  ও মহিলাসহ এই ছয়জনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো মনিরা (১০), খাদিজা (১৫), রিজিয়া (৫০), মিলন (৪০), তোফেল (১০) এবং আন্না (১৩)। এদের মধ্যে চারজন বাড়ির কাজের মেয়ে এবং একজন দারোয়ান।

মীরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ রায়হান জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ঘটনার রহস্য উদ্ধারের জন্য গোয়েন্দা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে।

এদিকে বাড়ির মালিক সিরাজুল হক ও তার স্ত্রী পুলিশ ও সাংবাদিকদের কাছে দাবি করেন, তারা দুজনই ঘটনার সময় ইফতারের দাওয়াতে বাড়ির বাইরে ছিলেন। ফিরে এসে তারা ছয়টি লাশ দেখতে পান।