ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম চেম্বার
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির (সিসিসিআই) নেতারা শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ২০০৬ বিজয়ী হওয়ায় ড. মুহম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংককে অভিনন্দন জানিয়েছেন।
সিসিসিআইয়ের এক বিবৃতিতে সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, সিনিয়র সহসভাপতি এমএ লতিফ এবং সহসভাপতি এসএম নূরুল হক বলেন, ক্ষুদ্রঋণের যে বৈপ্লবিক মডেলের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তা দেশের ২০ লাখ পরিবারকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করেছে।
তারা বলেন, ‘জাতির এই কৃতী সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক থাকার সময় থেকে দারিদ্র্য বিমোচনে তার এই যাত্রা শুরু করেন এবং ১৯৭৪ সালে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার জবরা গ্রাম থেকে তার এ কর্মসূচি শুরু করেন।’
সিসিসিআইয়ের নেতারা আরও বলেন, বাংলাদেশের জন্য প্রথম নোবেল পুরস্কার বয়ে আনার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ ঊর্ধ্ব তুলে ধরায় জাতি ড. ইউনূসকে নিয়ে গর্বিত।
