২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজেদের বাড়ির পুকুরে ডুবে বৃষ্টি (৬) ও রনি (৪) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার মোরেলগঞ্জের বারুইখালী গ্রামে দুলাল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ ও গ্রামবাসী জানান, দুলাল শেখ খুলনা শহরে রিক্সা চালান। তার স্ত্রী তিন সন্তান নিয়ে গ্রামে বসবাস করেন। দুপুরে সবার অগোচরে বৃষ্টি ও রনি বাড়ির উঠান সংলগ্ন পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে জাল ফেলে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।