২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৩ চরমপন্থীকে জবাই

জেলার মিরপুরে বৃহস্পতিবার রাতে ৩ চরমপন্থীকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষ জনযুদ্ধের ক্যাডাররা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 10:50 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

মিরপুর--পোড়াদহ সড়কের তিনকান্দার মোড়ে রাত সাড়ে আটটার দিকে তাদের জবাই করা হয়।

নিহত তিন চরমপন্থী হলো কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার মোটা মিলনের ছেলে রাজিব (২৬), হাউজিং এলাকার মীর্জা ড্রাইভারের ছেলে আলফাজ (২৮) এবং কুমারখালী উপজেলার শিলাইদহের রাজু (২৫)।

ঘটনার পর নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক নেতা রাহুল রাজ হিসেবে পরিচয় দিয়ে সাংবাদিকদের কাছে টেলিফোনে এই হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেন।

পুলিশ সুপার মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।