মেঘনায় ৫ ট্রলারে ডাকাতি, ২৫ জেলেকে কুপিয়ে নদীতে নিক্ষেপ,নিঁখোজ ২
দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে বৃহস্পতিবার ৫টি মাছ ধরা ট্রলারে জলদ্যুরা হামলা চালিয়ে ২৫ জেলেকে কুপিয়ে ও পিটিয়ে নদীতে নিক্ষেপ করে। এদের মধ্যে দুজন এখনো নিঁখোজ রয়েছেন। তারা হচ্ছেন নুর মোহাম্মদ ও সামাদ।
ডাকাতরা ট্রলারের মাছ এবং জালও ডাকাতি করে নিয়ে গেছে।
আহত জেলেদের মধ্যে নুর নবী, জালাল মফিজ, লোকমান, জসিম, হাসান আলীকে দৌতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলেরা জানান, গত ৩ দিনে মেঘনায় অন্তত ২০টি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে।
এ ব্যাপারে দৌলতখান থানায় ২টি মামলা হয়েছে।
