২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের নামে সরকার কালক্ষেপন করছে : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংলাপের নামে সরকার কালক্ষেপন করছে। সংলাপ ব্যর্থ হলে আন্দোলনে নামতে হবে। সেজন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

যশোর বিডি হলে বৃহস্পতিবার দলের খুলনা , সাতক্ষীরা , মাগুরা ও যশোর অঞ্চলের তৃণমুল পর্যায়ের নেতাদের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় তিনি বলেন, সংলাপের যে নাটক শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত একে সফল বলা চলে না। সংলাপের মাধ্যমে বিএনপি জোট পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এ ষড়যন্ত্র রুখতে তিনি লাঠিসোটা নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, ‘দেশে হাসান--আজিজ মার্কা কোন নির্বাচন আমরা হতে দেবো না।’

নিজ দলীয় কর্মীদের নিয়ে গর্ব করে তিনি বলেন, আমরা আন্দোলন করতে গিয়ে বুকে গুলি খাই, পিঠে নয়।