২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবলীগের সমাবেশে দুই পুলিশের হাতাহাতি

বরিশাল মহানগর যুবলীগের সমাবেশে তুচ্ছ ঘটনার জের ধরে দুই পুলিশের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 03:38 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নগরীর সোহেল চত্বরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগের সভা চলাকালে কোতোয়ালি থানার এসআই এমরান হোসেন এবং পুলিশ লাইনের সুবেদার সিরাজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে সমাবেশে উপস্থিত যুবলীগ নেতাকর্মীরা দুই পুলিশকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

এ ব্যাপারে এস আই এমরান বলেন, যুবলীগের সভা চলাকালে সিরাজ পিকআপ ভ্যান নিয়ে সভাস্থলের মধ্যে প্রবেশ করে। নিষেধ করা সত্ত্বেও তিনি শোনেননি বলেই তার সাথে আমার কথা কাটাকাটি হয়। তবে এ ব্যাপারে সিরাজ কোন মন্তব্য করতে রাজি হননি।