সাভারে গার্মেন্টসে হামলা: ৫ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার গার্মেন্টসে হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় পাঁচ শতাধিক শ্রমিককে আসামী করে সাভার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে বিপ্লবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুকেও আসামী করা হয়েছে।
পুলিশ জানায়, সাভার থানার এস আই রেজাউল করিম বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ শ’ ব্যক্তিকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে।
অন্যদিকে এস আই আব্দুল আজিজ বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২ শ’ ব্যক্তির বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করেছে।
