২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ লাইন এলাকায় বুধবার দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নিহতরা হলেন ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার বাসিন্দা সামসুল হক (৪৭) ও আলেয়া বেগম (৪৪)।

পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে সামসুল হক তার অসুস্থ বোন আলেয়া বেগমকে নিয়ে রিকশায় করে নারায়ণগঞ্জের হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি পুলিশ লাইনের সামনে আসার পর বিপরীত দিক থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।