রাজবাড়ীতে রেল চলাচল বন্ধ
বাংলাদেশ রেলওয়েকে কর্পোরেশন করার প্রতিবাদে রাজবাড়ী রেলওয়ে সংগ্রাম পরিষদের ডাকে বুধবার জেলায় রেল ধর্মঘট পালিত হচ্ছে।
এতে রাজবাড়ী উপর দিয়ে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া এ পরিষদের নেতা কর্মীরা সকাল সাতটায় মিছিল বের করে এবং কন্ট্রোল রুমসহ ষ্টেশনের সকল অফিসে তালা ঝুলিয়ে দেয়। ফলে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা দুইটি ট্রেন যথাক্রমে পাঁচুরিয়া রেলওয়ে ষ্টেশনের কাছে এবং রাজবাড়ী রেল ষ্টেশনে আটকে যায়। এতে বিভিন্ন ষ্টেশনে অপেক্ষমান যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।
