২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ নিহত

মানিকগঞ্জ, পাবনা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। পাবনায় ট্রাকের ধাক্কায় এক আনসার সদস্য এবং মানিকগঞ্জ ও ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও চারজন। এসময় দুজন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে তরা ব্রিজের মাঝখানে ট্রাকের সাথে বিপরীতমুখী যাত্রীবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।

নিহতরা হলেন, যশোরের বেচপাড়া গ্রামের হুমায়ুন কবীর এবং মোশারফ হোসেন।

মারাত্মক আহত পিকআপ ভ্যানচালক টিটু ও হেলপার মারুফকে ঢাকায় পাঠানো হয়েছে।

পাবনা: ঈশ্বরদী মহাসড়কের দাশুরিয়ায় পাবনা সুগার মিল গেটে সকাল ৯টার দিকে পাবনা চিনিকলের সামনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মাহবুব নামে এক আনসার সদস্য পিছন থেকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।

ময়মনসিংহ: ঢাকা--ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হাবিরবাড়ি নামক স্থানে ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যান আরোহী কাশেম (২৫) এবং  চালক ইসমাইল (৩৫)। নিহতদের বাড়ি ভালুকায়।