মাওয়া ফেরী ঘাটে ট্রাক আটকে ভয়াবহ যানজট, যাত্রীদের দুর্ভোগ
জেলার মাওয়া ফেরীঘাটে সোমবার ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কাঠের গুড়ি বোঝাই একটি ঢাকাগামী ট্রাক এক্সেল ভেঙ্গে মাওয়া ১নং ফেরীঘাটের পল্টুনে আটকে গেলে এ অবস্থার সৃষ্টি হয়।
এর ফলে ঘাটের উভয় পাশে শতাধিক যাত্রীবাহী ট্রাক ও অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
সূত্র জানায়, সোমবার ভোর রাত তিনটার দিকে ঘাটের ১ নং পল্টুনে কাঠের গুঁড়ি বোঝাই একটি ট্রাকের এক্সেল ভেঙ্গে আটকা পড়ে। অতিরিক্ত পণ্য বোঝায়ের কারণে ট্রাকটি ফেরী থেকে নামার সময় পল্টুনে উঠার পর লোড সামলাতে না পেরে এক্সেল ভেঙ্গে যায়। এর ফলে ১ নং ঘাট দিয়ে ফেরীতে যানবাহন উঠানামা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে শুধুমাত্র ২ ও ৩ নং ঘাট দিয়ে যানবাহন চলাচলের ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হলে রোজাদারসহ হাজার হাজার যাত্রী দুর্ভোগের মুখে পড়ে।
বিআইডব্লিউটিএ জানায়, নতুন এক্সেল আনার জন্য ঢাকায় লোক পাঠানো হয়েছে। এক্সেল নিয়ে ফিরে এলে ট্রাকটি মেরামত করে ঘাট থেকে সরিয়ে নেওয়া হবে।
