২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রাকভর্তি ফেনসিডিল আটক, গ্রেফতার ২

জয়পুরহাট - বগুড়া সড়কে জেলার কালাই উপজেলার পাঁচশিরা এলাকা থেকে বুধবার ভোরে ট্রাক ভর্তি ১১ হাজার ২শ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 01:01 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব সদস্যরা এ ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে পাবনার বেড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াসিম শেখ (২২) এবং ঢাকার সাভারের শহিদুল ইসলাম (২৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে ঢাকাগামী (রংপুর- ট-০২-০১০৭) ট্রাকটিতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ ট্রাকটি আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃত ফেনসিডিলের মূল্য প্রায় অর্ধকোটি টাকা।