২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষ, আহত ৮

পঞ্চগড়ে জেলা কমিটির বৈঠক ডাকাকে কেন্দ্র করে রোববার রাতে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় আট নেতাকর্মী আহত হয়। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ঘটনার পর প্রতিপক্ষ গ্র“পের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগ সভাপতিকে দলীয় কার্যালয়ে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সুত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে মিজান ও বাদল নামে সংগঠনের দুই কর্মী দলীয় কার্যালয়ে মকবুলার রহমান সরকারি কলেজ ও সদর উপজেলা শাখার সম্মেলন দাবি করে। কলেজ শাখার সভাপতি মকলেছার রহমান রেজা এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ হক জেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শেখ মিলনকে জেলা কমিটির বৈঠক ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনুরোধ করলেও সভাপতি তাতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনির নামের এক কর্মী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারকে লাঞ্ছিত করে। এ ঘটনায় প্রতিপক্ষ গ্র“পের ক্ষুব্ধ নেতাকর্মীরা মিলন ও মনিরকে মারধর করে। তবে সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা তাদেরকে উদ্ধার করে দলীয় কার্যালয়ে নিয়ে যায়।

এ সময় বিক্ষুব্ধরা মিলনকে দলীয় কার্যালয়ে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে এবং ফিরোজ নামে এক ছাত্রলীগ কর্মীর ওপর হামলা চালায়। তাকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ওই ঘটনার খবর পেয়ে শহরের বানিয়াপাড়া এলাকা থেকে ৮/১০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে মিলনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে এলে উভয় গ্র“পের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতাকর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ করে বলে জানা গেছে। এসময় জেলা ছাত্রলীগ নেতা ডলার, রাসেল, ফিরোজ, মনিরসহ কমপক্ষে ৮ জন নেতাকর্মী আহত  হয়েছে বলে জানা গেছে।

পরে রাত ১১টার দিকে ছাত্রলীগ সভাপতি মিলন আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে আগামী ১০ দিনের মধ্যে জেলা কমিটির সম্মেলনসহ ছাত্রলীগের সাংগঠনিক সমস্যা নিয়ে বৈঠক ডাকার প্রতিশ্র“তি দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যাপারে কলেজ শাখার সভাপতি মকলেছার রহমান রেজা এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ হক বলেন, জেলাসহ বিভিন্ন ইউনিটের (শাখা) সম্মেলন বিষয়ে আমরা মিলনকে বৈঠক ডাকতে অনুরোধ করলে তিনি তাতে অস্বীকৃতি জানান। নেতাকর্মীরা জেলা কমিটি ভেঙ্গে ফেলার দাবি জানাবে ভয়েই তিনি ব্যাপারটি এড়িয়ে যাচ্ছেন বলে তারা মত প্রকাশ করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শেখ মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলা কমিটির মূল নেতৃত্বে আসতে ব্যর্থ আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ছাত্রলীগের একটি বিচ্ছিন্ন অংশ এসব ঘটনা ঘটাচ্ছে।

এ ঘটনার পর  উভয় গ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।