২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার ৫ বছরের উন্নতি, সন্ধ্যাবেলায় মোমবাতি: সিরাজগঞ্জে মো. নাসিম

খালেদা জিয়ার পাঁচ বছরের উন্নতি, সন্ধ্যাবেলায় মোমবাতি। খালেদার জোট সরকারের অন্যতম বৈশিষ্ট হলো জিনিসপত্রের দামের উর্ধ্বগতি। সুতরাং বিএনপি ও জোট সরকার আগামীবার ক্ষমতায় গেলে চালের কেজি হবে ৪০ টাকা এবং বেগুনের কেজি হবে দুশ টাকা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সোমবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে স্বাধীনতা স্কোয়ারে দলের জেলা শাখা আয়োজিত এক গণজমায়েতে এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম।    

তিনি আরও বলেন, সংলাপ এখন জনগণের দাবি। সংলাপে দেয় প্রস্তাব না মানলে খবর আছে। সংলাপ সফল হলেই ভালো। তা না হলে তারেক রহমানের হাওয়া ভবনের একটি ইটও থাকবে না।

মো. নাসিম অভিযোগ করেন, বিচারপতি কেএম হাসানের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তত্ত্বাবধায়ক সরকারে সংস্কার না হলে সারা দেশ অচল করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মির্জার সভাপতিত্বে গণজমায়েতে দলের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওকালে মো. নাসিম পুলিশের পিটুনিতে আহত হন। এর প্রতিবাদে ওই গণজমায়েতের আয়োজন করা হয়।