রাবি শিক্ষকের বাসায় বোতল বোমা নিক্ষেপ
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের বাসায় রোববার গভীর রাতে সন্ত্রাসীরা বোতল বোমা নিক্ষেপ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রাত সাড়ে ১২ টার দিকে সন্ত্রাসীরা একটি কাঁচের বোতলে পেট্রোল ভর্তি করে সলতেতে আগুন লাগিয়ে তা অধ্যাপক নজরুল ইসলামের বিনোদপুরস্থ বাড়ির একটি রুমে নিক্ষেপ করে। বোমাটি মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। জ্বলে উঠে আগুনও। শব্দ শুনে আশপাশের ছাত্রবাসের ছাত্ররা দৌঁড়ে এসে আগুন নেভায়। তবে তবে কে বা কারা বোমা নিক্ষেপ করেছে তা জানা যায়নি। বোতলের মধ্য পেট্রোল ছাড়া আরো কয়েক ধরনের বিস্ফোরক পদার্থ ছিল।
রাবি প্রক্টর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহিদ হোসেনসহ পুলিশ কর্মকর্তারা সোমবার দুপুরে অধ্যাপক নজরুলের বাড়ি পরিদর্শন করেছেন।
প্রক্টর ড. এনামুল হক জানান, এ ঘটনার পর শিক্ষকদের বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অধ্যাপক নজরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।
