ভেজাল মধু বিক্রির শাস্তি
ভেজাল মধু বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ধরেই ক্ষান্ত হয়নি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা তাদের নাকে খৎ দিয়ে কোনদিন ভেজাল মধু বিক্রি করবে না বলে স্বীকারোক্তিও আদায় করে ছেড়েছে।
ছাত্ররা জানান, সাদ্দাম হোসেন হলের এক আবাসিক ছাত্র বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রনজিপুর গ্রামের মধু ব্যবসায়ী মাজেদ আলি ও মিজানুর রহমানের কাছ থেকে ১০/১২ দিন আগে দুই কেজি মধু কেনেন। চার পাঁচ দিন পর ওই মধু নষ্ট হয়ে যায়। সোমবার ওই দুই ব্যবসায়ী আবারো হলে মধু বিক্রি করতে এলে ছাত্ররা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা ভেজাল মধু বিক্রির কথা স্বীকার করেন।
ছাত্ররা তাদেরকে পুনরায় ভেজাল মধু বিক্রি না করার শর্তে নাকে খৎ দিয়ে ছেড়ে দেয়।
ব্যবসায়ীরা পরে সাংবাদিকদের কাছেও ভেজাল মধু বিক্রির কথা স্বীকার করেছেন।
