২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, গ্রেফতার ৪

চলমান বিদ্যুৎ সংকটের প্রতিবাদে সোনারগাঁও নাগরিক কমিটি সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ায় অবরোধ করে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 04:51 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

একপর্যায়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং নাগরিক কমিটির চার সদস্যকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন জসিম, আলামিন, মোস্তফা এবং শাহজালাল।

পরে এই গ্রেফতারের প্রতিবাদে নাগরিক কমিটি আবারও সংগঠিত হয়ে স্থানীয় পল্লী বিদ্যুত অফিস ঘেরাও করলে পুলিশ সেখানেও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।