নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
বেতন - বোনাসের দাবিতে সোমবার দুপুর ১টা থেকে রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি গার্মেন্টস এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রূপগঞ্জের রবিন টেক্স এবং রবিন অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন ও বোনাসের দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষ দাবি মানতে অস্বীকৃতি জানালে শ্রমিকরা ম্যানেজার ইদ্রিস আলীকে মারধর এবং গার্মেন্টসের দরজা - জানালা ভাঙচুর করে।
এরপর প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ঢাকা - সলেট মহাসড়কের ভুলতা নামক স্থানে সড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
সড়ক অবরোধের ফলে বিকল্প পথে যানবাহন চলাচল করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
