২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির টিএসসিসির ছাদ ধসে পড়েছে, আহত এক

নির্মাণ কাজ ১৪ মাস বন্ধ থাকার পর কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসিসি ভবনের ছাদ ধসে পড়েছে। ছাদের সাটারিং খোলার সময় রোববার দুপুরে আকস্মিকভাবে এটি ধসে পড়ে। এতে এক শ্রমিক গুরুতর আহত হন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

টিএসসিসির প্রশিক্ষক সৌমিত্র ব্যানার্জী জানান, সাড়ে ১২টার দিকে নির্মাণ শ্রমিকরা ছাঁদের সাটারিং (বাঁশ ও কাঠের ঠেকনা) সরানোর কাজ করছিলেন। দু’একটি সাটারিং খোলার পর পরই বিকট শব্দে ছাদের অংশ বিশেষ ধসে পড়ে। এ সময় ইটের আঘাতে ইয়াসিন আলী (৩০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাদ ধসে পড়ার পর ভবন নির্মাণের ঠিকাদার মিনারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসির কারণে প্রায় এক বছর ধরে সাটারিং উম্মুক্ত অবস্থায় পড়ে ছিল। ফলে রোদ বৃষ্টিতে সাটারিংসহ অন্যান্য উপকরণ নষ্ট হয়ে যায়। এতে নাড়াচাড়া লাগায় তা আকস্মিকভাবে ভেঙ্গে পড়ে। তিনি দাবি করেন নির্মাণ কাজে কোন ত্রুটি নেই।

রাবির প্রধান প্রকৌশলী আবদুর রহিম জানান, টিএসসিসির নকশা প্রদানকারী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন বাংলাদেশ লিমিটেডকে (ইসিবিএল) বহুবার তাগিদ দেয়া সত্বেও তারা নকশার ত্র“টি সমাধান করেনি। ফলে দীর্ঘ দিন নির্মাণ কাজ বন্ধ রাখতে হয়।

রাবি উপাচার্য অধ্যাপক এম. আলতাফ হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।