সাভারে এলাকাবাসীর হাতে ধর্ষক আটক
সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় শনিবার রাতে এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছে।
এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ধর্ষক আমিনুল ইসলাম ওরফে বাবুলকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়।
এলাকাবাসী জানায়, শনিবার রাত ৮টার দিকে আমিনুল দরজা ভেঙ্গে ওই গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে আমিনুলকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে নির্যাতিতা বাদি হয়ে রোববার সাভার থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সাভার থানার এসআই নিজাম জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
