আহলে হাদিসের ইফতার মাহফিলে আসাদুল্লাহ গালিবের মুক্তি দাবি
আহলে হাদিস আন্দোলন ও আহলে হাদিস যুবসংঘ শনিবার নগরীতে আয়োজিত এক ইফতার মাহফিলে তাদের আমীর ড. আসাদুল্লাহ আল--গালিবের মুক্তির দাবি জানিয়েছে। আহলে হাদিস যুবসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতার মাহফিলে আহলে হাদিস আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর শায়খ আব্দুস সামাদ সালাফী প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গালিবের মুক্তিসহ দলের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি এএসএম আযীযুল্লাহ।
