২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত

নগরীর জোড়াগেট এলাকায় শনিবার বিকেলে একটি গাছ থেকে নারিকেল পাড়া নিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের আলাদা আলাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

পুলিশ ও এলাকাবাসী জানান, ওয়ার্ড কমিশনার শাহ আলমের লোকজন নগরীর ২১ নং ওয়ার্ডের সীমানায় একটি গাছ থেকে নারিকেল পাড়তে গেলে পার্শ্ববর্তী ১৫ নং ওয়ার্ডের কমিশনার মারুফা বেগমের ভাই মাহবুব তাদের বাধা দেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে দু পক্ষের ২৫ জন আহত হয়।

দুই ওয়ার্ডের আহতদের আলাদা আলাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২১ নং ওয়ার্ডের আহতদের খুলনা জেনারেল হাসপাতাল এবং ১৫ নং ওয়ার্ডের আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২১ নং ওয়ার্ডের আহত আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাতে এ রিপোর্ট লেখার সময় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছিল।