২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ভেড়িবাধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পার বটিয়াঘাটার ৩০ নং পোল্ডার (ভেড়িবাধ) জোয়ারের পানিতে ভেঙে গিয়ে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভসে গেছে ছোটবড় দেড় শতাধিক মৎস্য ঘের এবং প্রচুর ফসলি জমি। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে জোয়ারের পানির তোড়ে বটিয়াঘাটা উপজেলার পার বটিয়াঘাটার ৩০ নং হোল্ডার ভেঙে গিয়ে পার বটিয়াঘাটা, হেতালবুনিয়া, হাটবাটি, মাইলমারী, বলাবুনিয়া, খলশিবুনিয়া, পাথুরিঘাটা, পান্ডুলার ডাঙ্গা, শেলমারী এবং বসুরাবাদসহ ২০টি গ্রাম প্লাবিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ কামাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে প্লাবিত গ্রামগুলোর বাসিন্দারা তাদের গৃহপালিত পশু নিয়ে পার্শ্ববর্তী ভেড়িবাধে আশ্রয় নিয়েছে। থাকতে বাধ্য হচ্ছে খোলা আকাশের নিচে।