কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩, আহত ২০
জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন ২০ জন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় হানিফ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।
