পাবনায় জামায়াত-শিবির ক্যাডারদের হামলায় ২ বিএনপি কর্মী আহত
পাবনায় জামায়াত-শিবির ক্যাডারদের হামলায় ২ বিএনপি কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শহরের অনন্ত বাজার এলাকায় ড্রেনে ময়লা ফেলা নিয়ে জামায়াত- শিবির ক্যাডার উজ্জল, রানা, আতিয়ার ও রবির নেতৃত্বে একদল সন্ত্রাসী বিএনপি কর্মী আফতাবের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
তলোয়ার ও টাঙ্গিসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত-শিবির ক্যাডাররা প্রকাশ্যে তান্ডব চালায়। এ সময় বিএনপি কর্মী মনিরুল ইসলাম (২১) ও ওমর ফারুক (২৫) আহত হন। তাদের মধ্যে ওমর ফারুকের অবস্থা আশংকাজনক। তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে পাবনা থানায় একটি মামলা হয়েছে। কেউ গ্রেফতার হয়নি। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
