২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৭ অক্টোবর শনিবার কিশোরগঞ্জ যাবেন বলে কথা রয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নির্ধারিত সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রীর বিকেল সাড়ে তিনটায় হেলিকপ্টারযোগে নবনির্মিত কিশোরগঞ্জ আধুনিক স্টেডিয়ামে আসবেন।

এক ঘণ্টার সফরের তিনি নবনির্মিত কিশোরগঞ্জ আধুনিক স্টেডিয়াম ও পুনর্নির্মিত কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন উদ্বোধন করবেন। এছাড়া তিনি ১০০ শয্যার আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং নার্সিং ইনস্টিটিউটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে কথা রয়েছে।