পাবনায় বাস চাপায় যুবকের মৃত্যু
শহরের বাইপাস সড়কে শুক্রবার সকালে বাসের চাপায় মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছ।
পুলিশ জানায়, সদর উপজেলার মালঞ্চি এলাকায় স্কয়ারের মেরিল গেটের কাছে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কোচ মনিরুলকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে পাবনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
