ফেনীতে বিএসএফের গুলিতে নিহত ১
ছাগলনাইয়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী এক কৃষক নিহত এবং অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ, বিডিআর ও এলাকাবাসী জানান, ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রামের ওয়াজিদ উল্যাহ (৩৫) ও মানিক (২২) বৃহস্পতিবার সকালে সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করতে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ওয়াজিদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মানিক। তাকে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএসএফ নিহতের লাশ নিয়ে গেছে। বিডিআর ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
