২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের মাদ্যমে ঐকমত্যে পৌঁছানো বৃটিশ রাষ্ট্রদূতে

বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, প্রধান দুই দলের মধ্যে সংলাপের জন্য জাতীয় সংসদ ভবনই ঠিক জায়গা এবং আশা করা যায় এ সংলাপ দিয়ে একটি ঐকমত্যে পৌছুনো যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 04:39 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আনোয়ার চৌধুরী বিডিনিউজকে বৃহস্পতিবার একথা বলেন।

‘আমরা আরো আনন্দিত যে একটি ঐকমত্যে পৌঁছানো পর্যন্ত এই সংলাপ কয়েকদিন ধরে চলবে।

বৃহস্পতিবার প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সংসদ ভবনে সংলাপ শুরু হওয়ার প্রেক্ষাপটে আনোয়ার চৌধুরী টেলিফোনে বিডিনিউজকে এ কথা বলেছেন।

তিনি আশা প্রকাশ করেন দুই দলের সংলাপে সফলতা আসবে এবং একটি কার্যকর পন্থা বের করার মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান হবে।