২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস চাপায় এনজিও কর্মী নিহত

খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার কামারখালীতে বুধবার দুপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন আহমেদ আলী সিদ্দিকী (৩০) নামের এক এনজিও কর্মী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 02:45 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া।

পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-৯৬১) বেসরকারী উন্নয়ন সংস্থা এডিআই’র কর্মকর্তা আহমেদ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মার যান।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে মধুখালী থানায় মামলা হয়েছে।