২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে পাবনায় নিহত ৪, আহত ১০

ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ১০ জন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 02:19 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

প্রত্যক্ষদর্শীরা বৃহস্পতিবার জানান, নিহতরা হলেন রাজিব (২২), দুদু (২৫), রুবেল (১৯) ও শাহিন (২১)।

পুলিশ জানায়, বুধবার বিকেল ৫টার দিকে ১৫/২০ যুবক কামালপুর গ্রামে একটি গাছের নিচে বসে তাস খেলছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং ১০ জন আহত হন।

আহতদের পাবনা ও ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।