২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে সংসদে নিজামীর মন্তব্য

দলীয় ব্যবস্থার বেড়াজালে ফেলা হলে দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার চরিত্র নষ্ট হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বুধবার সংসদে তার সমাপনী ভাষণে বিএনপি ও আওয়ামী লীগের মহাসচিব পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে নিজামী একথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি আওয়ামী লীগ সাংসদদের উদ্দেশ্যে বলেন, যাদের বিরুদ্ধে কথা বলেন তাদের বিচার, এমনকি তাদের বিরুদ্ধে আপনারা একটি মামলাও দায়ের করতে পারেননি।

নিজামীর বক্তব্যের সময় আওয়ামী লীগ সাংসদরা তাকে ‘রাজাকার’ বলে উল্লেখ করেন।