২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

একাডেমিক বর্ষ শুরু হওয়ার তিন মাস পর প্রকাশিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৬ - ০৭ শিক্ষা বর্ষের ক্যালেন্ডার।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

প্রতিবছর জুলাইয়ে একাডেমিক বর্ষ শুরু হওয়ার আগেই ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এবছর ৬৫ হাজার টাকা ব্যয়ে মোট ৬ হাজার ক্যালেন্ডার ছাপানো হয়েছে বলে জনসংযোগ বিভাগ জানিয়েছে।

এদিকে দেরিতে ক্যালেন্ডার প্রকাশ করায় ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের  একাডেমিক ছুটি ও পরীক্ষা সংক্রান্ত জটিলতায় পড়তে হয়েছে এবার।

এ প্রসঙ্গে প্রেস প্রশাসক ড. আব্দুল মালেক বলেন, ‘উপাচার্য পরিবর্তনসহ বিভিন্ন সমস্যার কারণে একাডেমিক কাউন্সিলের বৈঠক না হওয়ায় এবছর ক্যালেন্ডার প্রকাশ করতে দেরি হয়ে গেছে।’