২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দূর্ঘটনায় মহিলা ও শিশুসহ ছয় জন নিহত, আহত ৩৩

–জয়পুরহাট, ফরিদপুর, চাঁদপুর ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ছয় ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

জয়পুরহাট প্রতিনিধি জানান: মঙ্গলবার দুপুরে নওগাঁগামী একটি মালবাহী ট্রাক শহরের হাতির মোড়ের কাছে  বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক মহিলা ভ্যানযাত্রী নিহত হন।

ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে যায়। তবে পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

ফরিদপুর প্রতিনিধি জানান: খুলনা মহাসড়কের ডোমরাকান্দিতে সোমবার রাতে একটি পিকআপের ধাক্কায় একটি টেম্পো রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ১ ব্যক্তি নিহত ও ৮ জন আহত হন।

নিহত ব্যক্তির নাম ফজলুর রহমান। তার বাড়ি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি জানান: জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজারে পিকআপ ভ্যানের চাপায় মঙ্গলবার দুপুরে ইয়াছিন হোসেন সাগর (৯) নামের এক শিশু নিহত হয়েছে।

এ সময় ক্ষুব্ধ জনতা প্রায় তিন ঘন্টা চাঁদপুর-রায়পুর  সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান: কুড়িগ্রাম- রংপুর মহাসড়কের কাঁঠালবাড়িতে একটি নৈশ কোচ রাস্তার পাশে খাদে পড়ে গেলে হেলপার ও সুপাভাইজারসহ ৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ জন।

তাদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।