প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিজেই বিসর্জন !
দুর্গতিনাশিনী মা দুর্গাকে বিসর্জন দিতে গিয়ে নিজেই বিসর্জন হয়ে গেলেন ব্যবসায়ী অখিল কুণ্ডু (৪০)। পরদিন মঙ্গলবার পুকুরে তার লাশ ভেসে উঠে।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ডাংগাহাতি মোহন গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে দুর্গাপূজা শেষে ঢাকঢোল বাজিয়ে অন্যান্যের সাথে অখিল কুণ্ডুও পুকুরে নামেন। কখন তিনি মূর্তির নিচে চাপা পড়েন কেউ তা খেয়াল করেনি। পরিবারের পক্ষ থেকে তাকে অনেক খোঁজাখুজি করা হয়। মঙ্গলবার সকালে প্রতিমার পাশে অখিলের লাশ ভেসে ওঠে।
