২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বজ্রপাতে একজনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে রাসেল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 01:27 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

উপজেলার উথুরা বাজারে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

রাসেল উথুরা বাজারের একটি দোকানে কাজ করতো। বজ্রপাতের সময় সে দোকানেই ছিল।

এ ছাড়া বজ্রপাতে উথুরা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সাতটি দোকান ভস্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে ৭-৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।