২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে একই দিনে দুই স্থানে মালবাহী ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহে একই দিনে চার ঘণ্টার ব্যবধানে বিসকা ও শহরের মিন্টু কলেজ ক্রসিংয়ে দুদফা মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 10:30 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ময়মনসিংহ- গৌরীপুর রেলসড়কের বিসকার কাছে একটি মালবাহী ট্রেনের ১৯ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সোমবার বেলা পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় শহরের মিন্টু কলেজ রেলক্রসিং সংলগ্ন স্থানে একটি ওয়াগন লাইনচ্যুত হলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং ঢাকা - জামালপুর রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনা কবলিত ওয়াগন তুলে লাইন মেরামত শেষ করার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সারা দেশের সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে।

রেলওয়ে সূত্র বলেছে, রেল লাইন সংস্কার না করায় এ ধরনের ঘটনা ঘটেছে।