২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত বালকটি মারা গেছে

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় আহত বালক নাজমুল শেখ (১২) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শনিবার দুপুরে গৌরম্ভা গ্রামে রাসু শেখ নামের এক ব্যক্তির বাড়িতে সন্ত্রাসী হামলার সময় রাসুর স্ত্রী আমেনা বেগম ও পুত্র নাজমুল গুরুতর আহত হন। আমেনা এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদের বেগ জানান, পূর্ব শত্র“তার জের ধরে মিজান, ইনসার ও লিয়াকতসহ প্রতিপক্ষের লোকজন রাসুর বাড়িতে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলার শিকার গৃহকর্তা রাসুর বোন রফিয়া বাদি হয়ে রামপাল থানায় মামলা করলে পুলিশ মিজানকে গ্রেফতার করে।