২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নোটসহ সাভারে তরুনী গ্রেপ্তার

সাভারে সোমবার ৫০০ টাকার জাল নোটসহ এক তরুনীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার আফসার কটন মিল সংলগ্ন আব্দুল কাদেরের মুদি দোকানে কেনাকাটা শেষে তাসলিমা নামের এক তরুনী ৫০০ টাকার একটি নোট দেয়। দোকানী এসময় নোটটিকে জাল বলে চিহ্নিত করলে সে পুনরায় একই নম্বরের(ল-৫৫৭৩১৬০) আরও দুটি নোট দেয়। এতে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা ওই তরুনীকে আটক করে।

খবর পেয়ে সাভার থানার সাব-ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করেন। তার কাছে থেকে আরও ৪টি ৫০০টাকার জাল নোটসহ ৬টি নোট উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাসলিমা জানায়, সে জাল নোট তৈরি চক্রের সদস্য। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।