২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে সোমবার পৌর এলাকার দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 05:02 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন মহল্লা দত্তবাড়ি ও বিন্দুপাড়ার কয়েক যুবকের মধ্যে কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ঝগড়া বাধে। এর জের ধরে সোমবার সকালে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন। তাদের মধ্যে কয়েক মহিলাও রয়েছেন। এ সময় ৫ টি দোকান ভাংচুর ও লুট করা হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।