২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মুরগি ব্যবসায়ী খুন, গ্রেপ্তার এক

সোনাডাঙ্গায় সোমবার এক মুরগি ব্যবসায়ী খুন হয়েছেন। খুনি আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ জানায়, নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মনসুর শেখের ছেলে মুরগি ব্যবসায়ী মিন্টু শেখ দ্বিতীয় বিয়ে করে টুটপাড়া এলাকায় ভাড়া থাকতেন। ভোর ৪টার দিকে নগরীর নতুন বাজার এলাকার বরিশাল হোটেলের কর্মচারী আল আমিনের সাথে তার টাকা পয়সার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলআমিন কাচি দিয়ে মিন্টুর পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৫টায় তিনি মারা যান।