রাজশাহীতে আবারো ট্রেন লাইনচ্যুত
আমনুরা থেকে রাজশাহী আসার সময় একটি যাত্রীবাহী লোকাল ট্রেন সোমবার সকালে লাইনচ্যুত হয়। এতে প্রায় সাড়ে তিন ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে।
রেলওয়ের উর্দ্ধতন সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলম বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে বেলা ১২টার দিকে ট্রেনটিকে উদ্ধার করে। রাজশাহী রেলস্টেশনে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজশাহীতে একটি মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হলে চাঁপাইনবাবগঞ্জ রুটে প্রায় ১৪ ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল।
